শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬(বাসস) : বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজ এক শোকবার্তায় তিনি এই শোক ও দু:খ প্রকাশ করেন।
এতে মীর হেলাল উদ্দীন বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা। তার অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ সরকারি কর্মকর্তাকে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।