বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৩:২৯

রাজধানীর ইস্কাটনে জুমার নামাজের পর মাহবুবুর রহমানের জানাজা

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা আজ জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টা ২৫ মিনিটে মাহবুবুর রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।