বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯

রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি হত্যার ঘটনায় জড়িত মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)-কে আটক করেছে র‌্যাব-২।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (শুক্রবার) ১৭ এপ্রিল মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল হক (ডাকনাম লম্বু আসাদুল) (২৮)-এর বুকে ও পিঠে জখমসহ রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

ঘটনার পর র‌্যাব-২-এর একটি বিশেষ দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)-কে বসিলা এলাকা থেকে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।