শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘ঢাকা মেইল’-এর জ্যেষ্ঠ সাংবাদিক বোরহান উদ্দিনের বাবা এ বি এম আতহার আলী আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ বি এম আতহার আলী’র মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম এ বি এম আতহার আলী ছিলেন একজন শিক্ষক এবং পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করিÑ মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় এ বি এম আতহার আলী’র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।