বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৩০
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

মোহাম্মদপুরে ইমন হত্যা মামলায় রিমান্ডে ৬ জন

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে (২৫) কুপিয়ে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেফতার ছয়জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ড প্রাপÍরা হচ্ছে- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) ও মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা ফেরদৌসী বেগম ১৩ এপ্রিল বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজহারনামী আসামি করা হয় ২১ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়।