বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৫১

রাজধানীতে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ২৫

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে।  

আজ উক্ত থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন (৩০), লাল চান (৩৬), তন্ময় ইসলাম ফারহান (২৯), মো. মামুন (৩৭), মো. খাইরুল ইসলাম (২৫), মো. ফাহিম (২৩), মো. হাসিব (২৩), মো. মেহেদী (২৪), মো. হোসেন রুবেল ওরফে রাব্বি (২৮), মো. ইব্রাহীম (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইফতি (২৫), মো. রিপন হোসেন (৩৪), মো. ইমাম হোসেন (২৮), শেখ মো. তাজুল ইসলাম (৫৯), মো. শরীফুল ইসলাম (৪৮), মো. একরামুল হক (২০), মো. কাইয়ুম (২৪), মো. মিঠু (২৪), মো. হৃদয় (২৩), মো. মোজাম্মেল হোসেন (৩৩), মোসাম্মত শাহনাজ বেগম, মো. মুন্না, মো. মিরন ও মো. রুবেল মিয়া।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।