শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তিনি জানান, এ সময় ওই বোট থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬৬০ বস্তা সিমেন্টসহ বোটটিকে জব্দ করা হয়।
পাচারকারীরা কোস্ট গার্ড-এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ জন্য কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান সাব্বির আলম সুজন।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জব্দকৃত সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।