শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর বনানীর ১২ নম্বর রোডের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আরো চার ইউনিট যোগ দেয়।