বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ২১:২৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৫৯

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় চারজন, মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন ও হাতিরঝিল থানায় চারজন রয়েছে।

গ্রেফতাররা হলোÑ মোসাম্মত বিথী বেগম (২৬), মো. শাকিল (২৫), মো. রিপন (২৬), মো. নাদিম সরকার (২০), মো. ফরহাদ হোসেন (২২), মো. লুৎফর রহমান (৬৭), মো. বাবু (৫০), রতন মিয়া ওরফে ইকবাল হোসেন (৩৬), মো. শিমুল (২৯), তানজিল গাজী (২৪), মো. সাগর (২৭), মো. ফারুক হোসেন (৩৮), মো. সাব্বির, মো. মামুন, মো, সুজন (১৯), মো. আরিফ হোসেন (২০), মো. রকি (২১), মো. আরিফ হোসেন রিফাত (১৯), মো. লালন দেওয়ান (২৬), মো. আকরাম হোসেন (২৫), মো. সজিব (১৮), শাকিল ওরফে কুন্ডু, মো. রনি, মো. সজল সরদার (২০), মো. সাদ্দাম হোসেন (২১), রিয়াজ আশরাফি (২৫), মো. সরুজ মিয়া (৪৫), মো. রিয়াজ (২৪), মো. তাইজুল ইসলাম (২৭), মো. কামাল হোসেন (৩৪), মো. সোহেল (২৪),  মো. সুমন মিয়া (২৫), প্রকাশ ঋষি (২২), মো. শফিক (৪৫), আব্দুল মাসুদ (২১), মো. নাহিদ ইসলাম (২০), মো. সবুজ মিয়া (২৪), মো. হাসান আল রাব্বী (৩০), মো.  নাইম (২০), তৌফিক (২০), আলী আকবর (২২), মো. আশরাফুল (২০), মিরাজ (২৩), মো. রনি (১৯), রায়হান (২৩), মো. কামাল (৫২), সজীব সরকার (২১), মো.  ইমরান (৩০), মো. সেলিম (২০), মো. নাসিম (২২), মো. মাসুদ রানা (২৫), জুয়েল হোসেন (২১), মোরসালিন জিহাদ (২৪), আজিজুল হক (১৯),  মো. মিন্টু (২৭), মো. পারভেজ (১৯), মো. তরিকুল ইসলাম (২৫), দেবুনীল পোদ্দার (১৯) ও  মো. সিয়াম (২০)।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।