শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর বনানীর ১২ নম্বর রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।