বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৪২

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকায় আজ মঙ্গলবার সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো-মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো. মহরব আলী সুমন (২৬)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় চার জন, পুরাতন মামলায় পাঁচ জন ও মোবাইল কোর্টে সাত জন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।