বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৫:৫৭

বৃত্তি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে জনসাধারণের চলাচল সীমিত রাখার নির্দেশ  

ছবি: বাসস

খুলনা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ গণবিজ্ঞপ্তিতে বৃত্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে জনসাধারণের চলাচল সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতাবলে আগামীকাল ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলাকালীন নি¤œলিখিত আদেশ বলবৎ থাকবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, খুলনা মেট্রোপলিটন এলাকায় ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার দিন সকাল নয়টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশ’ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চঃস্বরে কোনো শব্দ করতে পারবেন না। 

এতে আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দুইশ’ গজের মধ্যে ফটোকপিয়ার মেশিন বন্ধ রাখতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।