শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ ( বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ অভিযানে রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী মাওয়া রোডের মোড়ে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএসসিসির পূর্ব ঘোষিত এক নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ সোমবার অবৈধ ৩১টি বাস কাউন্টারে ৪১টি তালা দিয়ে সিলগালা করা হয়।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।