শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আজ দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ, ল’ এন্ড স্টেট বিভাগের পরিচালক ড. মুশতাক আহমদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমি উপ-পরিচালক (প্রশাসন) শাহ মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।