বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল রোববার হাজারীবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

গ্রেফতারকৃতরা হলো- মো. শহীদ (৪০), মোছা. হনুফা বেগম ওরফে অনুপমা (৪০), মোছা. লাবনী ইসলাম ওরফে লিমা (২০), মো. ইমরান হোসেন সাগর (৩৫), মো. আসলাম (২৯), মো. ওসমান গনি (৩২), মো. রাশিদুল হাসান মাসুদ (১৯), মো. শাহিন শেখ (২২), মো. হেলাল (২৭), মো. হোসেন (২৯), মো. ওমর ফারুক (২৫), মো. কুদ্দুস (৪০), মো. দুলাল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৬), সুজন সরকার (২৭), মো. মাসুম (৩০), দ্বীন ইসলাম, রিওন রায় (২১), মো. সরোয়ার (৪০), রতন মিয়া (৪২), মো. মারুফ (২৭) ও মো. হৃদয় (২২)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, এ সময় গ্রেফতারকৃতদের থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।