বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৫৯

ওয়ারী বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৪৮ জন গ্রেফতার

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সায়েম (২০), মো. বিপ্লব মৃধা (২৩), মো. আল-আমিন, মো. অন্তর (৩২), মো. রফিক (৩৬), মো. মাহিন (২১), মো. বাবুল হোসেন (৪০), শান্তা, মো. বাবুল হোসেন (৪০), মালেকা (৫০), আব্দুল আলী (৬৪), জেসমিন (৪৫), মো. ইমতাজুল হক ছোটন (২২), মো. জহিরুল ইসলাম ইকবাল (২৪), মোছা. আয়েশা আক্তার (৩০), মো. শাহজালাল (৪০), মো. রোকন বেপারী (২৪), মো. নাহিদ (২৫), মো. জীবন (২২), রাজীব ওরফে সজিব বিশ্বাস (৪০), হেলাল বেপারী ওরফে সাগর বেপারী (২২), মো. হৃদয় (২২), মো. সাইফুল ইসলাম, মো. সুজন (২০), মো. আরমান (২৫), নাজমুল হাসান রিয়াজ (১৯), মো. সোহাগ কাজী (১৯), মো. নুর আলম (২৮), মো. মৃদুল খন্দকার (২৫), মো. আবুল কালাম আজাদ (৫৬), মো. সুমন (২৫), মো. পারভেজ হোসেন ওরফে আনাস (৩০), মো. জুয়েল রানা (৩২), মো. ইমরান (২২), মো. মিজানুর রহমান (২৮), মো. সাগর (২৭), বাদল মোল্লা (৩৩), মো. বিজয় (১৯), মো. সাকিম হোসেন (৩০), মো. রকি (২৬), মো. মাইনুদ্দিন (২০), মো. ওমর ফারুক (২৫), মো. নাঈম, মো. আলাউদ্দিন, মো. আল আমিন (৩৪), সাদিয়া আক্তার ওরফে বন্যা (২৮), শাহিনা বেগম ও মো. রাকিব (৩০)।

ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানার ১৯ জন, কদমতলী থানার ১৫ জন, শ্যামপুর থানার চারজন, ডেমরা থানার পাঁচজন, গেন্ডারিয়া থানার চারজন ও ওয়ারী থানার একজন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।