শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মইনসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২, র্যাব-৪ ও র্যাব-৬ এর যৌথ অভিযান এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১২ এপ্রিল প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
আজ র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো-মঈন উদ্দিন মঈন, মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভিকটিমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে তারা ভয়ভীতি ও হুমকি দেয়।
গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী ৩ নম্বর রোডে ভিকটিমের বাসার সামনে এসে দরজা খুলতে বলে। ভিকটিমের স্ত্রী দরজা খুললে মঈন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তারা বিভিন্ন ধরণের ক্ষতিসাধন করার হুমকি দেয়।
পরে তারা উক্ত হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রিন্ট মিডিয়ায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়।