বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১০:১০

শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ শুরু করল 'আমরা বিএনপি পরিবার'

ফেনীর যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য উপহার হিসেবে নতুন বাড়ি দিচ্ছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনীর যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য উপহার হিসেবে নতুন বাড়ি দিচ্ছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে শহীদ হারুনের পরিবারের জন্য গতকাল (রোববার) নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এ কাজের উদ্বোধন করেন। তারা পরিবারটির কাছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

শহীদ হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের পরামর্শে এবং তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নতুন বাড়ি নির্মাণের কাজ গতকাল শুরু হয়।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে।’

এসময় তার সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার; সদস্য সচিব আলাউদ্দিন আলাল; সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল; সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির; জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু; পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া; জেলা যুবদলের সদস্য সচিব নইমউল্যাহ চৌধুরী বরাত; সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বেলাল; যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন; সদর যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন; জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন; জেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য গেয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে চলা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান যুবদল নেতা নিহত হন হারুনুর রশিদ।  

২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচও বহন করেন 'আমরা বিএনপি পরিবার' এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।