বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ২১:৫১

রাজধানীর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা আল-আমিন মজুমদার গ্রেফতার

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা থানার এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় জড়িত সন্দেহে

আল-আমিন মজুমদার (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

শনিবার রাতে মুগদা থানার বাশার টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন। সে ঘটনার দিন মুগদা থানা এলাকার সাথী ডিজিটাল স্টুডিও এর সামনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে অস্ত্রসহ উপস্থিত থেকে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে ভিকটিম মিজানুর রহমানের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।