শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস): ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনার জন্য ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আবদুর রব মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাসিবুল হাসানের যৌথ স্বাক্ষরে আজ রোববার ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি-মো. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূর হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ ও মো. আসাদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক মানিক চন্দ্র মহানায়ক, প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক মো. রিয়াজ উদ্দিন টিটু, সহ-প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক মো. মামুনুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. শফিউল আলম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. রাহাত হোসেন, তথ্য, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক মো. আরিফুজ্জামান, সহ-তথ্য, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক মীর সালমান সাঈদ হাসান, সমাজ কল্যাণ ও সমবায় সম্পাদক মো. সুলতান মাহমুদ, প্রশিক্ষণ, গবেষণা ও চাকরি বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আহমেদ সাঈদ সাব্রি আল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব হোসেন, নির্বাহী সদস্য রিয়াদ আহমেদ, মোহাম্মদ ইতিয়ার মাসউদ, মো. নূর-ই নেয়ামত খান, উত্তম সমদ্দার ও রাজেশ ত্রিপুরা।