বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৯:০২

রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার নিয়মিত অভিযান পরিচালনা করে এ সব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। 

ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের আসামি রয়েছে।

ওয়ারী বিভাগ সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।