বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ২২:১৫

প্রবীণ সাংবাদিক হাবিবুল্লাহর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

প্রবীণ সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। কোলাজ : বাসস

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রবীণ সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী সাংবাদিকতায় এ এস এম হাবিবুল্লাহর অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ ও পেশাদার সাংবাদিককে হারালো।’

তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ এস এম হাবিবুল্লাহ আজ ময়মনসিংহে নিজ বাসভবনে বার্ধক্যজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।