বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ২০:৫২

রাজশাহীতে সাবেক বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

ছবি : বাসস

রাজশাহী, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 

আজ শনিবার বিকেলে মরহুমের বাসভবনে সাক্ষাৎকালে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 
 
সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু মরহুম শহীদ আলম শহীদের পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং তাদের বর্তমান অবস্থার খোঁজ নেন। দল ও সাধারণ মানুষের সেবায় মরহুম শহীদের অবদানের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

মিনু বলেন, ‘শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তার মৃত্যুতে বিএনপি ও স্থানীয় সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তার পরিবারের পাশে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাংগা থানা যুবদলের সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম, কাশিয়াডাংগা থানা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মিজানুর রহমান মিনু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
উল্লেখ্য, মরহুম শহীদ আলম শহীদ গত ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।