শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র শাহজাহানপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এই অভিযানে গ্রেফতারকৃতরা হলোÑ মো. বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিংয়ের ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে ৭০০ (সাত শত) পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।
সূত্রটি আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।
তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।