বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৬

মহানগর পূজা কমিটির উপদেষ্টা বীনা ভৌমিক পরলোক গমন করেছেন

মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা বীনা ভৌমিক । ছবি: বাসস

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা বীনা ভৌমিক পরলোক গমন করেছেন।  বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে প্রয়াত বীনা ভৌমিকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানানোর হয়।

শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।