শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা বলে প্রতারণা করে।
সে কারণে র্যাব-২ এর আভিযানিক দল ও র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের এর পরিচালনায় দালাল চক্রের ছয়জনকে গ্রেফতার করেন।
আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।