শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. সামির খান (২০), ফারুখ আহম্মেদ (৪৬), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. দিপু (২৩), মো. রাফি (২০), মো. নাজমুল ইসলাম শাওন (২২), মোছা. রাশিদা বেগম (২৬), মোছা. আনিশা রহমান (২০), ফারা তাসনিম (৩৮), সৌরভ শর্মা (২৮), মো. আল আমিন (৩৪), মো. ইমন (২৫), মো. আজাদ হোসেন (২৯), মো. রনি (২৫), মো. মাহফুজ (২৪), আশরাফ হোসেন (৩৪), রফিকুল ইসলাম হৃদয় (২৩), মো. বেলাল (২৫), মো. রাজু (২১), শাহিন হাসান (৩৩), দুলাল মোল্লা (২৩), নাজিম উদ্দিন (২৪), মো. ইমন (২৪), মো. জুবায়ের আহম্মেদ (২৩), মো. শাহাদাত হোসেন চুন্নু (৩০), আনোয়ার হোসেন (২৭), মো. খাইরুল (২৫), মো. মারুফ হাসান বাবু (২৩), মো. শামীম আহম্মেদ (২৫), মো. বাদশা মিয়া ওরফে কালাম বাদশা (৪০), মো. বিথী আক্তার (২০), মো. মানিক তালুকদার (৪০), মো. ইলিয়াস হোসেন (২৫), মো. আলমগীর হোসেন (২৮), মো. আবু সাইদ (২৬), মো. সবুজ (৩২), ফারুক (২৯) ও মো. মাসুদুর রহমান (৩০)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, পুরাতন মামলায় দু’জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে দু’জন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।