বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ২০:৪৫

বিএনপি নেতার পিতার মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. ফিরোজ-উজ-জামান মামুন মোল্লার পিতা মোহাম্মদ সোহরাব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোহাম্মদ সোহরাব হোসেন বার্ধক্যজনিত কারণে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।  বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বার্তায় বলেন, ‘মোহাম্মদ সোহরাব হোসেনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব মোহাম্মদ সোহরাব হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।