বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৯:০১

যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হচ্ছে- গোলাম মাওলা রিপন (৫৩), রুপা বেগম (২৯), মোঃ বিপ্লব মিয়া (২৪), মোঃ রাতুল (২০), মোঃ বিল্লাল (৩৮), মোঃ রিদোয়ান (২৭), হ্যাপী আক্তার ওরফে সুমাইয়া আক্তার (২০), বৃষ্টি (১৮), বর্ষা (১৮), জহিরুল ইসলাম (২৩), জীবন (২৩), আবু সালেহ সজিব (৩৬),  আজিজুর ইসলাম (২১), মীর মনিরুল ইসলাম (৪৫) এবং মোঃ হাসান খোকন (২৭)। এই অভিযানে অপর এক শিশুকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাত্রাবাড়ী থানার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় দুইজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে দুইজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

যাত্রবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।