শিরোনাম

চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, অপরাধ প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রযুক্তি নির্ভর পুলিশিং জোরদার করা হলে, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি সম্ভব।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায়, সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।