বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৯

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩ জন গ্রেফতার হয়েছে। 

আজ বুধবার হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো- জিহাদ শেখ (২৩), অনিক আহম্মেদ শাওন (৩০), মো. চাঁন মিয়া (১৯), মো. রবিন (২৩), মো. আশরাফুল ইসলাম রনি (২৮), মো. সুজন (৪৮), মো. আরিফ (২৬), মো. কাদের (৩৬), মো. রুবেল (২৮), মো. সাজিদুল (২০), মো. রিয়াদ হোসেন (২০), মো. সুমন (৩০), সানজিদা হাসান (১৯), মো. ইমরান (৩১), আতাউল হাসান (২৮), তন্ময় খাতুন মিতু (২৫), ফজলে রাব্বি (২৬), হাবিবুল্লাহ (৩৫), মো. মাজেদুল ইসলাম (৫০), মো. রাশেদুল ইসলাম (২৮), মো. সালাউদ্দিন (৫৮), মোহাম্মদ মনির হোসেন (৫০), মো. শাহজাহান (৪৫)।  

হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা, ১৭ পুড়িয়া গাঁজা ও ১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।