শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭২ হাজার ২শ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬৪ বিজিবি) সদস্যরা|
আটককৃতরা হল-মো. ফিরোজ (৩৫) ও মো. ফয়সাল (২০)|
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা এসব ইয়াবা উদ্ধার করেন| ইয়াবাগুলো মাছের ড্রামের ভেতর স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল| এসময় পাচার কাজে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপটিও জব্দ করা হয়|
আটক ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়ার ৪ নং ওয়ার্ডের এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা|
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ করা ইয়াবা টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারী করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল| তাদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
এ ব্যাপারে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে| বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে| ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে|
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্বরত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে|
মাদকবিরোধী অভিযানের মাধ্যমে টেকনাফবাসীর মনে ¯^স্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত ব্যাটালিয়নের সদস্যরা|