বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৫:০৯

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৪টি মামলা

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ| 

গতকাল (মঙ্গলবার) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়|

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে| 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৮টি মামলা হয়েছে| 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১২৬টি সিএনজি ও ২১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৩১টি মামলা হয়েছে|

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৩৫টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে|

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজিসহ ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে| 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি, ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৭৫ টি মামলা হয়েছে| 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে| 

ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে| 

এছাড়াও অভিযানকালে মোট ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ১৪২টি গাড়ি রেকার করা হয়েছে|

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ|