বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৬

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে|

আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে|

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে|

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি|

বর্তমানে হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় ও সাত তলায় সামান্য ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানান তিনি|
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনা পর্যবেক্ষণ করেছে|