বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৩০
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৩

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত|

আজ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এদিন ধার্য করেন|

আদালতে আজ প্রকাশিত গেজেট দাখিলের জন্য দিন ধার্য ছিল| এদিন তাদের আদালতে হাজির হতে বিজি প্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) থেকে গেজেট প্রকাশ হয়ে আসে| এরপর আইনুযায়ী আদালত মামলাটি ঢাকার বিশেষ জজ -৫ আদালতে বদলির আদেশ দেন| একই অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেন|

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন|
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক|

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন|

গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন| সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিনমাসের জন্য স্থগিত করেন|

পরে চে¤^ার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়|

গত ১১ ডিসে¤^র তদন্ত শেষে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক|