বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ২২:৪০

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন 

মো. নোমান হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়াও, অপর এক প্রজ্ঞাপনে ঝিনাইদহের ডিসি মো. আব্দুল্লাহ আল মাসউদকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।