শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৮৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ২ হাজার ৪৩১ লিটার ডিজেল, ৯৬ লিটার অকটেন এবং ১ হাজার ১৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
এছাড়া, অভিযানে ১৯৪টি মামলা দায়ের এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে ৮ লাখ ২৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলেও জানানো হয়।