বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ২২:২৮

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে আবু তৈয়ব নামে এক ব্যক্তি আটক

মো. আবু তৈয়ব। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আজ আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার 'জে আর এন্ড ব্রাদার্স' নামে একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে আটক করে।

অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।