শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল সোমবার ১ হাজার ৬৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে।
লালবাগ বিভাগে ১৫টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১০৮ টি মামলা হয়েছে।
মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১১৬টি সিএনজি ও ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে।
বিভাগে ২৮টি বাস, ২৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।
মিরপুর বিভাগে ৫টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগে ২৬টি বাস, ১২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে।
গুলশান বিভাগে ৩০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৯৭টি গাড়ি ডাম্পিং ও ১২৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।