শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ২৩৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ২২৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১ হাজার ৩৯৮ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন।
গত ১৫ মার্চ এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামে ১২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রন্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রন্ত হয়েছে ৪ হাজার ১৬০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রন্ত হয়েছে ৮৪৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৮৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে।
রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।