বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

সহকারী এটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী এটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ আইন মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের এডভোকেট মো. আবুল হাসানের সহকারী এটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার এটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন সহকারী এটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।