শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. জিয়াউর রহমান (২৭), মো. তুহিন (২২), আরমান হোসেন (২৫), হাসান (২৪), রাজু আহম্মেদ রাসেল (২৫), মো. জাহিদ (২০), মো. শাহালম (৪০), মো. সৈকত (১৯), মো. হৃদয় ওরফে মানিক পালোয়ান (২৪), মো. মাজেদ মঞ্জু (২৩), মো. বজলুর রহমান (৫২), মো. সানি (২৮), মো. রনি (২৪), মো. ইমাম হোসেন (৪২), সাদিয়া আক্তার (২৫), জান্নাত (১৮), সালমা আক্তার (২৬) ও আরাফাত ইসলাম (২৪)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ছয়জন, পুরাতন মামলায় তিনজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে পাঁচজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।