শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৩ জন, পুরাতন মামলায় ছয়জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে চারজন আসামি রয়েছে। এর মধ্যে ডিএমপি অধ্যাদেশে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।