শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. মজিজুল ইসলাম (৩৮), সঞ্জয় বিশ্বাস (২৫), শেখ করিম (২৮), মো. শান্ত, মো. খোকন (৪৫), মো. শহীদুল ইসলাম হৃদয় (৩০), মো. রাজু হাওলাদার ওরফে রাজু (৩০), মো. সাগর চৌকিদার (২৬), মো. সজল (২৬), মো. শরীফ (২৫), মো. আরিফ হোসেন (২৭), অভি নন্দী (৩৩), মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ (২৫), শ্রী তুষার (২৮), মো. আকাশ (২৪), মো. মাসুদ (৩৫), মো. মাকসুদুর রহমান মাকসুদ (৪৬), মো. পলাশ (৫১), তানভীর ইসলাম (৩৭), সিফাত হোসেন (২৪), মো. এনামুল হক (২৪), মো. রাজু (৩০), ছবু মিয়া (৪২) ও মো. সিয়াম আহমেদ (২২)।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার হাজারীবাগ থানা পুলিশ এই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ও ১৬ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।