শিরোনাম

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় আজ শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।