বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ০১:০০

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ এক শোক বিবৃতিতে তিনি বলেন, কদমতলীতে এক গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ৩ জন নারীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ২ জন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের শোক কখনোই পূরণ হওয়ার নয়। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

জামায়াত আমির বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ ধরনের প্রাণহানি ঘটছে। 

তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। 