বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৪

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে নিহত ৫ 

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের, তা বোঝা যাচ্ছে না। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আজ শনিবার বিকেলে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম। 

এর আগে, শনিবার দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ১১ মিনিটের দিকে খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।