শিরোনাম

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস): পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক ব্যবসার অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
আজ শনিবার হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. হানিফ (৩১), মো. হান্নান (৫২), মো. হাফিজ হাওলাদার (৩০), মাইকেল (৫০), মো. ফারহান (৩০), মো. শাওন (২৮), মো. মানিক (৩২), মাহমুদা (৩৫), মো. হাসান (৩৫), মো. সুমন (৪৮), মো. মানিক (৩৭), রিপাত (২৪), মো. আরিফ (২৮), মো. জহিরুল ইসলাম (৩৮), মো. আনসারুল্লাহ (২৫), মো. সাকিব আহমেদ (২০), মীর আবিব ওরফে জয় (২২), হিটলার (৩৮), মো. ফারুক (৩৫), মো. মানিক মিয়া (২৯), মো. সুমন (৪০), মো. নাহিদুল ইসলাম (৩০), মো. রোমান হোসেন (২১), সাদিম হাওলাদার ওরফে সজীব (৩৫), মো. শাহাদাৎ (২৪), মো. শহিদুল ইসলাম (৩৪), আমির হামজা পনির (৩১), মো. সালাউদ্দিন (২৮) এবং একজন কিশোর অপরাধী।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, এসময় তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।