বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ২১:৫২

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৪৭

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৩ জন। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৩ জন ও ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।