বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

সাংবাদিক মঈনুল আহসানের পিতার ইন্তেকাল

সাংবাদিক মঈনুল আহসানের পিতা মোহাম্মদ আরশাদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসানের পিতা মোহাম্মদ আরশাদ হোসেন আজ শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন। 

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। 

তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ শুক্রবার বাদ এশা উত্তর বাড্ডা কুয়েতি মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে  দাফন করা হবে।

সাংবাদিক মঈনুল আহসানের পিতা মোহাম্মদ আরশাদ হোসেনের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।